কোয়াণ্টামদের বাগানে, জলখেলা খেলতে খেলতে, দুর্ঘটনাবশত জয়া, গিজমোকে ভিজিয়ে দেয়, যার দ্বারা তার ভিতরের সব যন্ত্রপাতি ভিজে যায় এবং সে খারাপ হয়ে যায়। হঠাৎ করে গিজমো ভাবতে শুরু করে যে, সে প্রিন্সের রোবট নয়, কিন্তু জয়ার। প্রিন্স এই সমস্যার সমাধানের চেষ্টা না করে জয়ার উপর ভীষণ রেগে যায় এবং বলে সে তাকে আর কখনও ক্ষমা করবে না। ঠিক সেই সময়ে সুপারবুক আসে, এবং তাদের অনেকদিন আগের সময়ে ইয়াকুব এবং ইস্ কাছে নিয়ে যায়। এই দুই ভাই অনেক বিষয়ে একে-অপরের সাথে প্রতিযোগিতা করে, কিন্তু যখন এষৌ তার জ্যেষ্ঠাধিকার ছেড়ে দেয় এবং যাকোব যখন ছল করে তার বাবার কাছ থেকে জ্যেষ্ঠ পুত্রের আশীর্বাদ নিয়ে নেয়, তখন বহু বছর পর্যন্ত তারা শত্রু হয়েই থেকে যায়। প্রিন্স এবং জয়া নিজেদের চোখে, দুই ভাইয়ের শত্রুতা এবং বহু বছর ধরে একে-অপরের থেকে আলাদা হওয়ার বিষয় দেখে। প্রিন্স তখন জয়াকে ক্ষমা না করতে পারার বিষয়টি চিন্তা করে। আর শেষে যখন ইয়াকুব, ইস্ কাছে ফিরে যায় এবং ইস্ তাকে ক্ষমা করে দেয়, তখন প্রিন্সও, জয়াকে ক্ষমা করে দেয়। তারা আবার আগের মতো খুব ভালো বন্ধু হয়ে যায়। এবং তারপর দুই বন্ধু মিলে গিজমোকেও সারিয়ে তোলে।
FACEBOOK: https://www.facebook.com/SuperbookBD/
SuperBook Bangla App: http://bit.ly/superbook-bangla-app

Be the first to comment