প্রফেসরের নতুন আবিস্কারের বিষয় জানতে, প্রিন্স ল্যাবে ঢুকে তার বাবার অবাধ্য হয়। এবং সে একটি দুর্ঘটনা ঘটায় যা সেই গোপন প্রকল্পের কাজ প্রায় নষ্ট করে। প্রিন্স খুবই দোষী সাব্যস্ত হয়, এবং জানে না যে তার বাবাকে সে কী বলবে। আমাদের তিন হিরোকে নিয়ে সুপারবুক একটা যাত্রাপথে যায়, যেখানে তারা স্বর্গীয় যুদ্ধে, লুসিফারের পতন এবং শয়তানে রূপান্তরিত হওয়ার বিষয়ে দেখতে পায়। শয়তানকে পৃথিবীতে ছুড়ে ফেলার পর, প্রিন্স, জয়া, আর গিজমো, এদন উদ্যানে আদম ও হবার অবাধ্যতার কারণে, সুন্দর পৃথিবীর ধ্বংসের সাক্ষী হয়। একসময় মাবুদ, আদম ও হবাকে খুঁজতে বাগানে আসেন। তাদেরকে ও সাপকে দেখতে পেয়ে তিনি সাপকে অভিশাপ দেন এবং সেটি বুকে হাঁটতে শুরু করে। মাবুদ বলেন, “আমি তোমার ও নারীর মধ্যে, তোমার বংশে ও নারীর বংশে শত্রুতা তৈরি করব। সে তোমার মাথা ভাঙ্গবে, আর তুমি তার পায়ে ছোবল মারবে।” এরপরে এদন উদ্যানকে বন্ধ করে দেওয়া হয়, এবং একজন ফেরেশতাকে দিয়ে তা রক্ষার কাজ করা হয়। এক কঠিন জীবন যাপন করার জন্য আদম ও হবাকে সেখান থেকে বার করে দেওয়া হয়। এর পরে সুপারবুক বাচ্চাদের নিয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু তাদের কাছে মাবুদের ভালোবাসা এবং ক্ষমার বিষয়ে এক গুরুত্বপূর্ণ শিক্ষা রেখে যায়। প্রিন্স বুঝতে পারে যে, আমরা সবাই মানুষ এবং আমাদের দুর্বলতায় আমরা সেই সমস্ত কাজ করে থাকি, যেগুলো আমাদের করা উচিত নয়। ছেলের অবাধ্যতায় যদিও প্রফেসর হতাশ হয়েছিলেন, তবুও তিনি প্রিন্সকে ভালোবাসলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। ফলস্বরূপ, তার অবাধ্যতার জন্য যা হয়েছিল, তা সংশোধনের বিষয়ে প্রিন্স উপলব্ধি করতে পারে।
FACEBOOK: https://www.facebook.com/SuperbookBD/
SuperBook Bangla App: http://bit.ly/superbook-bangla-app

Be the first to comment